• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ওয়াকফ কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, উপস্থিত ধর্মমন্ত্রীসহ সংশ্লিষ্টরা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:৪৩ পিএম
ওয়াকফ কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, উপস্থিত ধর্মমন্ত্রীসহ সংশ্লিষ্টরা

বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ-এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, আধুনিকায়ন এবং জনকল্যাণমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!