স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে প্রায় ১০ মাস থেকে এক বছর—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই।
তিনি আরও জানান, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে এবং জনগণকেও সচেতন থাকতে হবে। একই সঙ্গে দেশে জঙ্গিবাদের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।
হাম টিকাদান প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৮৯ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে এবং শিগগিরই শতভাগ নিশ্চিত করা হবে।
আপনার মতামত লিখুন :