সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক ফারুকের কোটি কোটি টাকার সম্পদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহ বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমে সাফল্য ও অগ্রগতিতে ঈর্ষান্বিত হইয়া একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, যা শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে।
এ ব্যাপারে জানাতে চাইলে ,বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক মোঃ ফারুক বলেন, আমাদের পারিবারিক সম্পদ বংশগতভাবে অর্জিত এবং দীর্ঘদিনের বৈধ উপার্জন। প্রতিবেদনে উল্লেখিত বাড়ি, জমি ও অন্যান্য সম্পদ কোনোভাবেই আমার একক মালিকানাধীন নয়; বরং এগুলো আমাদের পরিবারিক যৌথ সম্পত্তি। ব্যক্তিগতভাবে আমার নামে উল্লেখযোগ্য কোনো পৃথক সম্পদ নেই।
এছাড়া আমার বিরুদ্ধে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমি সর্বদা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি। এ ধরনের অভিযোগ আমার পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস মাত্র।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীরা আরও বলেন, আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :