• ঢাকা
  • সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে..... ওসি হাফিজুর রহমান


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:০২ পিএম
মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে..... ওসি হাফিজুর রহমান

চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৪ মে সোমবার বিকেলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির হোসেনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার ফয়সাল আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান মানিক।  তিনি বলেন,  মাদকবিরোধী আন্দোলনে যারা উপস্থিত হয়েছেন  সকলকে অভিনন্দন জনাই।  মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, মাদকাসক্তি একটি মানসিক রোগ, তাই ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে মাদকাসক্তদের সারিয়ে তুলতে হবে এবং মাদক গ্রহণ প্রতিরোধ করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল ।  আরো বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর প্রমুখ । 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডঃ সোয়েন আহমেদ,  উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির,  পৌর বিএনপির সদস্য মিজান পাটোয়ারী, ছাত্র নেতা সেলিম মিয়া প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল ও কলেজের ছাত্রবৃন্দরা ।


Side banner
Link copied!