• ঢাকা
  • সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ে মোদির প্রতিক্রিয়া, কর্মীদের কৃতিত্ব


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:০০ পিএম
পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ে মোদির প্রতিক্রিয়া, কর্মীদের কৃতিত্ব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রেকর্ড গড়া সাফল্যের পর প্রথম প্রতিক্রিয়ায় দলের তৃণমূল পর্যায়ের কর্মীদেরই কৃতিত্ব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও সংগ্রামের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মোদি জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য কর্মী প্রতিকূলতার মধ্যেও দলের পক্ষে কাজ করে গেছেন। তাদের অবদান ছাড়া এমন সাফল্য অর্জন সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ে কর্মীদের নিরলস প্রচেষ্টা এবং উন্নয়নমূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণেই এই বিজয় এসেছে। তাদের প্রতিই কৃতজ্ঞতা ও সম্মান জানান তিনি।

এদিকে নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে বিজেপি দুই শতাধিক আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!