সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা গ্রহণযোগ্য বলে নিশ্চিত করেছে।
চিফ রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করে খুব শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন জমা দেন। যাচাই প্রক্রিয়ায় তার কাগজপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী সকল প্রার্থীর মনোনয়নপত্র পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :