দেশের আট বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, দুপুর ১টা থেকে পরবর্তী দুই দিনে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে, যা অনেক জায়গায় তীব্র রূপ নিতে পারে।
এ সময় বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা ফসলের ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মৌসুম পরিবর্তনের এ সময়ে কালবৈশাখীর তীব্রতা বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :