• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার, উদ্ধার হলো দেড় কেজি গাঁজা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৪৩ পিএম
বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার, উদ্ধার হলো দেড় কেজি গাঁজা

মেহেরপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বাড়িতে ঢুকে দুর্ঘটনার পর গাড়ি থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন এক বাড়ির মালিক এবং একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি প্রাইভেটকার সড়ক থেকে ছিটকে গিয়ে আরশাদ আলীর বাড়িতে আঘাত হানে। এতে বাড়ির দেয়াল ভেঙে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে গাড়িটি ঘিরে ফেলেন।

ঘটনার পর গাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় অনিক হোসেন বিপ্লব নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকা থেকে মাদক বহনের সময় দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। জব্দ করা হয়েছে প্রাইভেটকার ও মাদক।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


Side banner
Link copied!