• ঢাকা
  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

২৬ দিনেই দেশে এলো ৩৩ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:১২ পিএম
২৬ দিনেই দেশে এলো ৩৩ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে ৩৩ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকার সমান।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শুধু রোববারই দেশে এসেছে প্রায় ১ হাজার ৬৯৫ কোটি টাকার প্রবাসী আয়। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের সামগ্রিক হিসাবেও রেমিট্যান্স প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় রয়েছে। ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট এসেছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় সামাল দেওয়া এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Side banner
Link copied!