• ঢাকা
  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:৫০ পিএম
নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্যাস সংকট মোকাবিলায় নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর সুধী সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মা ও বোনদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সরকার শিগগিরই এলপিজি কার্ড চালু করবে। এর মাধ্যমে জ্বালানি সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি জানান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এলপিজি কার্ড নতুন সংযোজন হতে যাচ্ছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে প্রধানমন্ত্রী নারীদের জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ঘোষণাও দেন। তিনি বলেন, নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে সরকার আরও কার্যকর উদ্যোগ নেবে।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তির রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা জনগণ মোকাবিলা করবে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিজনিত বৈশ্বিক সংকট মোকাবিলায় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এর আগে উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সফরে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।


Side banner
Link copied!