কারাগার থেকে সন্তানসহ মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি ও তার সন্তান মুক্তি পান।
কারাগার কর্তৃপক্ষ জানায়, আগের দিন রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। তবে প্রয়োজনীয় নথিতে বিচারকের স্বাক্ষর সম্পন্ন না হওয়ায় তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়া সম্ভব হয়নি।
এর ফলে মা ও শিশুকে এক রাত কারাগারেই থাকতে হয়। পরদিন সকালে জামিন সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নথিপত্র কারাগারে পৌঁছায় এবং প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়ম অনুযায়ী তাদের মুক্তি কার্যকর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :