• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

খালেদ-মাসুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তথ্য, তদন্তে ট্রাইব্যুনাল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:৫১ পিএম
খালেদ-মাসুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তথ্য, তদন্তে ট্রাইব্যুনাল

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সাবেক দুই সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিস্তর তথ্য রয়েছে।

তিনি বলেন, অতীতে খুন, গুম, নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। ইতোমধ্যে তারা গ্রেফতার হয়েছেন এবং অন্য মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের কর্মকাণ্ড ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত এবং তদন্ত শেষে বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রভাব বা ক্ষমতা যাই থাকুক, সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, সংশ্লিষ্ট মামলায় আগামী ৭ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।


Side banner
Link copied!