• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা, থাকবে অবৈতনিক সুবিধা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:৩২ পিএম
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা, থাকবে অবৈতনিক সুবিধা

দেশে প্রাথমিক শিক্ষার পরিধি ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে এ স্তরের শিক্ষাকে অবৈতনিক রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বিষয়ক ওই অনুষ্ঠানের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও তা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ৪ থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার সুযোগ বিস্তৃত হবে এবং প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানো সম্ভব হবে।

অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!