• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

এলপিজির দামে বড় বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:২০ পিএম
এলপিজির দামে বড় বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা

নতুন মাসের শুরুতেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দামে বড় ধরনের বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসের জন্য এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নতুন এ মূল্য নির্ধারণ করে সংস্থাটি। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা আগের তুলনায় ১৭ টাকা বেশি।

এর আগে গত ২ মার্চ সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয় এবং অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছিল।

নতুন এই মূল্যবৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে অতিরিক্ত ব্যয়ের চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


Side banner
Link copied!