• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

চার নদীর পানি বিপৎসীমার ওপরে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:৪১ পিএম
চার নদীর পানি বিপৎসীমার ওপরে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা

টানা ভারী বৃষ্টিতে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পূর্বাভাস অনুযায়ী, নেত্রকোনার ভুগাই-কংশ, সোমেশ্বরী ও মগড়া নদী এবং মৌলভীবাজারের মনু নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। কয়েকটি নদীতে পানি বিপৎসীমার অনেকটা ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে এবং তা বন্যা পরিস্থিতির দিকে গড়াতে পারে। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, প্রাক-মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিন গুরুত্বপূর্ণ হতে পারে।


Side banner
Link copied!