• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি বকেয়ার দাবি অর্থমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:৩৮ পিএম
বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি বকেয়ার দাবি অর্থমন্ত্রীর

বিগত সরকার বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয়ের কথাও তুলে ধরেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার সব খাতে কর-সুবিধা দিতে পারবে না, তবে ব্যবসা সহজ করতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। ব্যবসার পথে বাধা দূর করতেও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি খাতে সরকারকে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, যা অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে।

তিনি আরও বলেন, মুক্তবাজার অর্থনীতির নীতিতেই সরকার এগোতে চায় এবং ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে। সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে তৈরি পোশাক শিল্পের মতো সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।


Side banner
Link copied!