• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

দেশে ১.৭০ লাখ টন ডিজেল মজুত, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৩০ পিএম
দেশে ১.৭০ লাখ টন ডিজেল মজুত, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটের আশঙ্কা নেই এবং শিগগিরই আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পাম্পগুলোতে বড় ধরনের চাপ বা দীর্ঘ সারির পরিস্থিতি নেই। আগামী ৩০ এপ্রিলের মধ্যে নতুন চালান পৌঁছালে সরবরাহ পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

তিনি গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচারের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়ে বলেন, যৌক্তিক সমালোচনাকে সরকার স্বাগত জানালেও বিভ্রান্তিকর তথ্য গ্রহণযোগ্য নয়।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কিছু জঙ্গি তৎপরতার ঝুঁকি থাকলেও তা আতঙ্ক সৃষ্টির মতো নয়। একইসঙ্গে সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে বলেও দাবি করেন তিনি।

সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত হত্যা পুরোপুরি শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।


Side banner
Link copied!