ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার (২ মে) ভোরের দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ১০-১২ জনের একটি দল হঠাৎ করে সেখানে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি মাইক্রোবাসে করে এলাকা ত্যাগ করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসের চালক এবং এক শিক্ষার্থীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফারহান তানভীর নাসিফ ও চালক রুবেল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের এক কর্মকর্তা বলেন, ভোরে টিএসসি এলাকায় আকস্মিক মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :