• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০১:৫৪ পিএম
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। বুধবার (০৬ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এই সংসদ সদস্য নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা অতিক্রম হওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ করেনি নির্বাচন কমিশন। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে গেজেট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি আসন পেয়েছে। এর আগে গত ৩ মে সংরক্ষিত নারী আসনের আরও ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।


Side banner
Link copied!