মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে এখন নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশ পুলিশ-এর কার্যক্রমও আগের তুলনায় আরও সক্রিয় ও গতিশীল হয়েছে। এ কারণে মাঠ পর্যায়ে দীর্ঘ সময় সেনা মোতায়েন রাখার প্রয়োজনীয়তা কমে এসেছে।
মন্ত্রী জানান, সেনা সদস্যদের কী প্রক্রিয়ায় এবং কোন ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সিলেট অঞ্চলে পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি জানান, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পরিবেশ রক্ষা করে পাথর উত্তোলন ও সংরক্ষণের বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত এ কমিটি কোথা থেকে, কত গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে—সে বিষয়ে সুপারিশ দেবে।
আপনার মতামত লিখুন :