সিরাজগঞ্জ-এর কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে উপজেলার জামতৈল এলাকায় অভিযান চালান কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম হালিম। অভিযান চলাকালে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের পাশাপাশি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, পারিবারিক সহিংসতা এবং বাড়িঘরে ভাঙচুরের অভিযোগও ছিল।
এসব অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :