পাকিস্তান-এর খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জনের বেশি, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) লাক্কি মারওয়াত জেলা-র সরাই নৌরং এলাকার ব্যস্ত বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি রিকশার কাছাকাছি বিস্ফোরণটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন। বিস্ফোরণের পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং নিহতদের মরদেহও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর নৌরং হাসপাতাল-এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :