• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড


FavIcon
জহুরুল ইসলাম , সিরাজগঞ্জ :
প্রকাশিত: জুন ২১, ২০২২, ০৭:৪৩ পিএম
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ৮৫৬ গ্রাম হেরোইন রাখার দায়ে দুইজন কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
আসামীরা হলেন, উল্লাপাড়ার রামকান্তপুর মধ্যপাড়া মহল্লার মৃত জিতু প্রামানিকের ছেলে রিফাত পরিবহনের সুপারভাইজার লিটন হোসেন ও ড্রাইভার সোহাগ আলী শিবপুর এলাকার মো.সাইফুল ইসলামের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের আগষ্টের ২৯ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর অভিযানে নাটোর থেকে আসা ঢাকাগামী রিফাত পরিবহন বাসে তল্লাশী করেন এবং বাসটির ড্রাইভার ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ড্রাইভার ও সুপারভাইজারের দেখানো বাসের বাংকার থেকে ফিনলে চায়ের প্যাকেটে রাখা ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব।
পরে র‍্যাব এর ডিএডি ইউনুস আলী সলংগা থানায় উদ্ধারকৃত হেরোইন সহ সুপারভাইজার ও ড্রাইভারকে আসামী করে একটি মামলা দায়ের করেন।মোট ৮জন স্বাক্ষীর উপস্থিতিতে অভিযোগ প্রমানিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামী মো. লিটন হোসেন ও সোহাগ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুর রহমান এবং আসামীপক্ষের মামলা পরিচালনা করেন এ্যাড. এস এম দেলোয়ার হোসেন মন্টু।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!