দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী গেছে। একই সময়ে উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যুর তথ্য প্রতিবেদনে এসেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন।
আপনার মতামত লিখুন :