• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৩:০২ পিএম
ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫

ঢাকার ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ‘স্বপ্ন’ পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা মূলত একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।

সংঘর্ষের পর বাসটির চালক গাড়ির ভেতরে আটকা পড়ে যান। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!