• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল - ভেড়া পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা প্রদান


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৭:২৬ পিএম
শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল - ভেড়া পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা প্রদান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিনামূল্যে গৃহপালিত  ছাগল - ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সদর উপজেলার পৌরশহরে ৪ নং ওয়ার্ড চরনূর আহম্মদ ( দাউদনগর ) বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহঃ) অলৌকিক ক্ষমতা গায়বী গজার মাছের পুকুর পাড়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। 

ছাগল ও ভেড়া পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে ৭ দিন ব্যাপী উপজেলার পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি এলাকায় প্রতিদিন  সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ছাগল ও ভেড়া কে প্রতিষেধক টিকা দেওয়া হবে।

 কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের  ডাঃ হাবিব আহমেদ এর নেতৃত্বে এ সময় উপজেলা  প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের  কর্মকর্তা মোঃ মতিউর রহমান ও উপসহকারী প্রাণী সম্পদ( প্রাণী স্বাস্থ) কর্মকর্তা কানু চন্দ্র দাস  খামারিদের ৩ শতাধিক ছাগল ও ভেড়াকে প্রতিষেধক টিকা দেওয়া হয় । 

এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক  সৈয়দ আখলাক উদ্দিন মনসুর । দাউদনগর গ্রামের খামারি মোঃ রুবো মিয়া ও মোঃ মর্তুজ আলী বলেন , বর্ষার সময় ছাগল ও ভেড়া পিপিআর রোগ বেশি দেখা দেয়। এই প্রতিষেধক টিকা দিতে গ্রামের ডাক্তার ডাকলে সময়মতো আসতে চায়না। এ কর্মসূচি সারাদেশে জেলা ও উপজেলা ১ অক্টোবর থেকে পিপিআর টিকা কর্মসূচি চালু হলেও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডাক্তাররা প্রতিটি গ্রামে এসে ছাগল - ভেড়া খামারিদেরকে ডেকে এনে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা রোগের জন্য প্রতিষেধক টিকা দিয়ে গেছে । শায়েস্তাগঞ্জ উপজেলা   প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ ( প্রাণী স্বাস্থ্য) কর্মকর্তা কানু চন্দ্র দাস এ প্রতিনিধিকে বলেন ,  পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগের সুস্থ অবস্থায় প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার পৌরশহরে ৪ ও ৫ নং ওয়ার্ডে ৫ শতাধিক খামারিদের ছাগল ও ভেড়া বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয় ।


Side banner
Link copied!