• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০ মাঘ ১৪৩২

শরীয়তপুরে বাড়ি বাড়ি তল্লাশি, ৯৫ হাতবোমা উদ্ধার


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:৩৯ পিএম
শরীয়তপুরে  বাড়ি বাড়ি তল্লাশি, ৯৫ হাতবোমা উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় অন্তত তিনটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটক করে যৌথ বাহিনী।

সোমবার (২ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারিকান্দি এলাকা থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন, ওই এলাকার মেহেদী হাসান (২৫), বাচ্চু প্যাদা (৬০), রনি প্যাদা (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারিকান্দি এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকার খলিল প্যাদা, বাচ্চু প্যাদা ও জিলু মাদবরের বসতবাড়ি রাখা ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে এ ঘটনায় মেহেদী হাসান, বাচ্চু প্যাদা ও রনি প্যাদা নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাপারী কান্দি এলাকায় অভিযান চলাকালে বেশ কয়েকটি বাড়ি থেকে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন আটক আছে। মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হবে।


Side banner
Link copied!