গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আলোকিত নিউজ ২৪.কম অনলাইন পোর্টালে প্রকাশিত “তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়” শীর্ষক প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি স্পষ্টভাবে জানান, তিনি কোনো প্রকার অনিয়ম কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত নন।
তিনি আরও বলেন, একটি কুচক্র মহল পরিকল্পিতভাবে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রকাশ না করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিবৃতির শেষে তিনি এই ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আপনার মতামত লিখুন :