• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

শরীয়তপুর ১ আসনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৩০ পিএম
শরীয়তপুর ১ আসনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ পালং জাজিরা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে শরীয়তপুর সদর পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের নিয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।গত ৩০ জানুয়ারি রাত এশার নামাজ বাদ পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর ১ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম,নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন, 

কেন্দ্রীয় কমিটির যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম সাহ,জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আবুল হোসেন সরদার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড.কামরুল হাসান,জেলা বিএনপি প্রচার সম্পাদক রুহুল আমিন,জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ও যুবদল নেতা মৃধা নজরুল কবির,  

জেলা কৃষক দলের সভাপতি হারুন অর রশিদ বেপারী ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ইলোরা হাওলাদার, পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালী,সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু,শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ছাত্রদলের ভিপি এবং শরীয়তপুর জজ কোর্টের পিপি অ্যাড. মনিরুজ্জামান দিপু,শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি এবং জেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল হক বাদল, সদর পৌরসভা বিএনপি'র সহ-সভাপতি এবং ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল শেখ , এবং জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপি,কৃষক দল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচনী সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তালুকদার।

অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল।

আয়োজনে শরীয়তপুর সদর পৌরসভার ১,২,৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।


Side banner
Link copied!