সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৮০৮ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোম্পানীগঞ্জ উপজেলার জুগিরগাঁও এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১১টি কার্টুন ও ৩টি প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় রাখা বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. ওয়ারিস আহমেদ, জয়নাল আবেদীন ও মো. সোহেল আহমদ । তাদের সবার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পোটামারা এলাকায়।
এদিকে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তারা এসব বহন করছিলেন।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :