• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেফতার-২


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৫৮ পিএম
শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, নারীসহ গ্রেফতার-২

শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন পৌরসভা স্বর্ণঘোষ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে ল্যাপঃ কর্নেল মিয়া মেহেদী হাসান  জানায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকায়  মন্টু তালুকদার (৫০)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর আর্মি ক্যাম্পের অধীন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।
আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্পে লেঃ কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এ কথা জানান,অভিযানকালে মন্টু তালুকদারকে বাড়িতে না পাওয়ায় তার স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার (৪০)-কে গ্রেফতার করা হয়। এ সময় বাড়ি থেকে একটি শর্টগান, দুটি একে-২২ বোর রাইফেল,একটি একনালা বন্দুক ,তিনটি ম্যাগজিন, ৭১ রাউন্ড শর্টগার্ড এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল  এমিউনিশন,১২ রাউন্ড ৯ মিমি  পিস্তল অ্যামুনেশন একটি বিদেশির ডেগার,তিন বোতল বিদেশী মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সরঞ্জামদি উদ্ধার করেন।উক্ত ঘটনায় জড়িত থাকার কারণে সন্ত্রাসী মোটু তালুকদার এর স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হালাদার কে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী মন্টু তালুকদার সাতটি মামলায় অভিযুক্ত।
এদিকে নড়িয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মুক্তারের চর ইউনিয়নের অন্তর্গত নয়ন মাদবরকান্দি গ্রাম থেকে একটি একনালা বন্দুক, ৭টি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং উক্ত ঘটনায় জড়িত থাকার কারণে রাব্বি মোড়লকে আটক করা হয়।
একই সময় ডামুড্ডা আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মেজর আবরার এর নেতৃত্বে ডামুড্ডা থানার ইরিকোটি এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি ইলেকট্রিক শক মেশিন, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি এবং দুইটি ছুুরি উদ্ধার করা হয়। 
ঘটনাটির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!