• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ইউনুছ আলী সমাজকল্যাণ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৪৬ পিএম
ইউনুছ আলী সমাজকল্যাণ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ৯নং বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামে অবস্থিত ইউনুছ আলী সমাজকল্যাণ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ৫ ই ফেব্রুয়ারি ২০২৬, গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে পাঠাগারের পক্ষ থেকে র‌্যালী, আলোচনাসভা, কবিতা আবৃতি ও প্রবন্ধপাঠ কর্মসূচীর আয়োজন করা হয়।

 পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃরফিকুল ইসলামের সভাপতিত্বে বিকাল ৪.৩০ টায় পাঠাগারের সদস্যদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে পাঠাগারের হলরুমে মোঃ রবিউল ইসলামের পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ খালিদ হাওলাদার-ইমাম ও খতিব, পশ্চিম কালিকাবাড়ী জামে মসজিদ। 

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের সহ সভাপতি,মোঃহুমায়ুন কবির-নয়েক(অবঃ)বিজিবি,হাফেজ মোঃতানভির হোসাইন,মোঃমুন হাওলাদার,মোঃরাহাতুল ইসলাম,ইয়াসিন,আহনাফ ইসলাম নফিস,তাসনিম,আসাদুল্লাহ,নাসরুল্লাহ,মোঃ রাসেদ,সহ আরো অনেকে।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ বেনজীর আহম্মেদ রনি।

আলোচনাসভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণপাঠাগারের বিকল্প নাই। একমাত্র গণপাঠাগার-ই পারে শহর থেকে গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। বক্তারা বলেন, ঝিমিয়ে পড়া পাঠাগারগুলোকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার গণপাঠাগারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানে পাঠাগারগুলো ব্যাপক ভুমিকা পালন করতে পারে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!