• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপি বিজয়ী


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৬ পিএম
শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপি বিজয়ী

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে ৩টি আসনে বিএনপি বিজয়ী হয়েছেন। এরমধ্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি প্রার্থী (ধানের শীষ) সাঈদ আহমেদ ৭৫ হাজার ৩৫৯ -ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ১১দলীয় জোট প্রার্থী (রিকসা) মাওলানা জালাালুদ্দীন আহমেদ পেয়েছেন৬০হাজার ৮৮১ভোট। শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে ১ লক্ষ্য ২১ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) সফিকুর রহমান কিরণ। তার নিকটতম প্রতিদ্বন্দি (দাড়িপাল্লা) ডাঃ মাহমুদ বকাউল পেয়েছেন ৬৫ হাজার ৮০৬ভোট। শরীয়তপুর-৩(গোসাইরহাট- ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (ধানের শীষ) মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ১লক্ষ্য ৬ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জামাত মনোনীত প্রার্থী (দাড়িপাল্লা) মোহাম্মদ আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭হাজার ৭৮৫ ভোট। বেসরকারী ভাবে জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম ফলাফল ঘোষনা করেছেন।


Side banner
Link copied!