• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাবনায় দাদি–নাতনি হত্যা: ধর্ষণের পর নৃশংস হত্যার অভিযোগ


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:০৫ পিএম
পাবনায় দাদি–নাতনি হত্যা: ধর্ষণের পর নৃশংস হত্যার অভিযোগ

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় দাদি ও নাতনিকে হত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। তারা স্থানীয় বাসিন্দা জয়নাল খার পরিবারের সদস্য।

পুলিশ জানায়, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মধ্যরাতে কান্নার শব্দ শুনলেও পরে তা থেমে গেলে আর বাইরে যাননি। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে বাড়ির পাশের গমক্ষেত থেকে কিশোরী জামিলার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা ধর্ষণের উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পড়ে। দাদি বিষয়টি টের পাওয়ায় তাকে হত্যা করা হয় এবং কিশোরীকে পাশের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!