লোহাগাড়া-য় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র এক সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (৯ মে) দুপুরে চুনতি এলাকার বনপুকুরে মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী দুটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নারী ও যুবকসহ চারজন রয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও আশপাশের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এ যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সালাউদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :