• ঢাকা
  • শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় দুই জন গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৯:২৪ পিএম
কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের অফিসের মালামাল লুটের ঘটনায় দুই জন গ্রেফতার

কুমিল্লা দাউদকান্দি মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধির কার্যালয়ের মালামাল লুটের ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ, এ বিষয়ে মামলার সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান,  মোহনা টেলিভিশনের অফিসের মালামাল চুরির ঘটনায় রায়হান সরকার শুভ (২৭), পিতা আব্দুল করিম মুন্সী এবং মোঃ আশিকুল ইসলাম শান্ত (২৭), পিতা মোঃ শাহিন মিয়াকে গত ০৫ আগস্ট  ভোররাত পাঁচটায় আসামিদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে, তাদের উভয়েই দাউদকান্দি পৌরসভা ০৬ নং ওয়ার্ডের, দোনারচর গ্রামের বাসিন্দা । তিনি আরো জানান মামলার বাদী থানায় উপস্থিত থাকিয়া তাহার অফিস কক্ষ থেকে মালামাল চুরির ঘটনায় গত ১১/০৭/২০২৬ইং তারিখ মামলার নং- ২১ থানায় রুজু করেন, অতঃপর মডেল থানার অফিসার ইনচার্জ মামলা নং ২১/২৩৬, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করিলে আমি মামলাটি তদন্ত প্রাপ্ত হইয়া বাদীর দেওয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করিয়া প্রত্যক্ষ স্বাক্ষী চিহ্নিত করিয়া স্বাক্ষীদের সাক্ষ্য ও সনাক্তের ভিত্তিতে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত রায়হান সরকার শুভ  ও মোঃ আশিকুল ইসলাম শান্তকে গ্রেফতার করতে সক্ষম হই ।

আমার প্রাথমিক তদন্তকালে গ্রেফতারকৃত আসামিদ্বয় অত্র মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন । 


এই বিষয়ে মামলার বাদী মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিন বলেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায় ঘটনার দিন বিকেল ৩.৫০ থেকে বিকেল ৪.২০ এর মধ্যে দিনের বেলা প্রকাশ্য তালা ভেঙ্গে আমার গণমাধ্যম অফিসের ডিজিটাল সাইনবোর্ড, ক্যামেরা, বোম, ল্যাপটপ সহ অফিসে থাকা সমস্ত মালামাল একাধিক ভ্যানে করে নিয়ে গিয়ে নতুন তালা ঝুলিয়ে দিয়ে গেছে সন্ত্রাসীরা এটি কখনোই চুরি হতে পারে না, এটি গণমাধ্যমের উপর সন্ত্রাসী কর্মকান্ড । আমি এই ঘটনার সুস্থ তদন্ত্র পূর্বক আরো যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি ।  


এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান- এই ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে , প্রত্যক্ষদর্শী দুজন স্বাক্ষী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন, মালামাল উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিদের পুলিশ রিমান্ডের জন্য আবেদন প্রেরণ করা হয়েছে ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!