• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

তহসিলদার ফোরকানুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ, দুদকের তদন্ত জরুরি


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:৪৯ এএম
তহসিলদার ফোরকানুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ, দুদকের তদন্ত জরুরি

পটুয়াখালীর এক তহসিলদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ভূমি অফিসে চাকরি করলেও বর্তমানে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি অফিসের তহসিলদার হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন খাজনা আদায়, নামজারি, জমা-খারিজ ও ভূমি সংক্রান্ত সেবাকে কেন্দ্র করে প্রভাব বিস্তার করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ফোরকানুল আলমের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সাধারণ মানুষকে নানা অজুহাতে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। অনেক ক্ষেত্রে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাসে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি,সরকারি চাকরির বেতনের সঙ্গে তার বর্তমান জীবনযাত্রার কোনো মিল নেই। বিভিন্ন এলাকায় তার নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জমি, বাড়ি ও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ফোরকানুল আলমের সম্পদের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ভূমি অফিসে সাধারণ মানুষকে প্রায়ই দালালচক্রের মাধ্যমে যেতে বাধ্য করা হতো। আর এসব কার্যক্রমের পেছনে ফোরকানুল আলমের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তাদের।

এদিকে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা তার সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আগামীতে............।  
 


Side banner
Link copied!