বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ঘিরে চলা আলোচনার মাঝে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন তার মা পুনম সিনহা। সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীর উপস্থিতিকে কেন্দ্র করে এই গুঞ্জন আরও জোরালো হলেও বিষয়টি নিয়ে ইতোমধ্যেই হালকা রসিকতা করে তা উড়িয়ে দিয়েছেন সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল।
একটি সাক্ষাৎকারে পুনম সিনহা মেয়ের জন্মের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাদের জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত ছিল কন্যাসন্তানের আগমন। তিনি মনে করেন, একটি পরিবারে মেয়ের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে।
সোনাক্ষীর মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে পুনম বলেন, তাকে কবে নানি বানানো হবে তা তিনি নিশ্চিত নন, তবে সেই আনন্দের অপেক্ষায় আছেন। তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভক্তদের মাঝে।
উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাদের পরিচয় ও বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় এবং পরবর্তীতে পারিবারিক আয়োজনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির সহকর্মীদের জন্য আয়োজন করা হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের।
আপনার মতামত লিখুন :