• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ফের ইবোলার থাবা, মৃত ৬৫


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:০৪ পিএম
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ফের ইবোলার থাবা, মৃত ৬৫

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে ইবোলা ভাইরাস রোগ-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণের তথ্য পাওয়া গেছে এবং মারা গেছেন ৬৫ জন।

শুক্রবার (১৫ মে) প্রকাশিত এক বিবৃতিতে আফ্রিকা সিডিসি জানায়, ইতুরি প্রদেশের মোঙ্গওয়ালু ও রওয়ামপারা অঞ্চলে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের স্বাস্থ্য কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জরুরি সমন্বয় বৈঠক ডাকা হয়েছে।

প্রাথমিক পরীক্ষায় কঙ্গোর জাতীয় বায়োমেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানে পরীক্ষা করা ২০টি নমুনার মধ্যে ১৩টিতে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইবোলার প্রচলিত জাইরে ধরন নাও হতে পারে, তাই আরও জিনগত বিশ্লেষণ চলছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রথম ইবোলা ভাইরাস রোগ কঙ্গোতেই শনাক্ত হয়। এবারের প্রাদুর্ভাব দেশটির ইতিহাসে ১৭তম ইবোলা সংক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সীমান্তবর্তী এলাকায় দ্রুত নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।


Side banner
Link copied!