• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মৃত্যুর আগে হাতে লেখা বার্তায় জীবনের দর্শন তুলে ধরেন ইরানের সাবেক সেনাপ্রধান


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০২:১৩ পিএম
মৃত্যুর আগে হাতে লেখা বার্তায় জীবনের দর্শন তুলে ধরেন ইরানের সাবেক সেনাপ্রধান

ইরানের সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান আবদুল রহিম মুসাভি-র মৃত্যুর আগমুহূর্তে লেখা একটি হাতে লেখা বার্তা প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। ধারণা করা হচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর কিছুক্ষণ আগে তিনি এই বার্তাটি লিখেছিলেন।

প্রকাশিত ওই বার্তায় জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পার্থিব অর্জন নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন তিনি। সেখানে তিনি লিখেছেন, পৃথিবীর সবকিছু অর্জন করলেও শেষ পর্যন্ত মানুষের হাতে খুব বেশি কিছু থাকে না, আবার সব হারালেও জীবনের প্রকৃত মূল্য হারিয়ে যায় না—এমন দার্শনিক ভাবনা ফুটে উঠেছে তার লেখায়।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় রাজধানী তেহরান-এ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-সহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হন। একই হামলায় আবদুল রহিম মুসাভিও প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় সূত্র।

হামলার পর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। তবে হামলায় ব্যবহৃত অস্ত্র বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মুসাভির শেষ এই বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক মহলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


Side banner
Link copied!