দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কোস্টগার্ডের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব এবং দায়িত্ব পালনে নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
বিশেষ করে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান দমন, মানবপাচার প্রতিরোধ এবং দুর্যোগকালীন জনসেবামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আপনার মতামত লিখুন :