রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে বিকেলে জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।
গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে সাক্ষাৎ করে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন মিয়া গোলাম পরওয়ার ও মাওলানা আবদুল হালিম। সে সময় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :