জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫–২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমার শেষ তারিখ ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
এ সংক্রান্ত আদেশে জানানো হয়, আয়কর আইন ২০২৩-এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের অনুমোদনে জনস্বার্থে এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত জটিলতা বিবেচনায় শর্তসাপেক্ষে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজভিত্তিক রিটার্ন জমা দেওয়া যাবে।
করদাতাদের সময়মতো প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে এনবিআর।
আপনার মতামত লিখুন :