• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল, শেষ তারিখ ৩১ মার্চ


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:০৯ পিএম
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল, শেষ তারিখ ৩১ মার্চ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫–২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমার শেষ তারিখ ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এ সংক্রান্ত আদেশে জানানো হয়, আয়কর আইন ২০২৩-এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের অনুমোদনে জনস্বার্থে এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

এ বছর সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতাদের এনবিআরের ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত জটিলতা বিবেচনায় শর্তসাপেক্ষে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজভিত্তিক রিটার্ন জমা দেওয়া যাবে।

করদাতাদের সময়মতো প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে এনবিআর।


Side banner
Link copied!