সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে আটজন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (৪ মার্চ) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রীদের দায়িত্ব নতুনভাবে নির্ধারণ করেছেন।
মো. শরীফুল আলম এখন শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর দায়িত্ব।
হাবিবুর রশিদ দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ-এর প্রতিমন্ত্রী হিসেবে।
মো. রাজিব আহসান পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ।
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন পরিকল্পনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী।
ফারজানা শারমীন দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মো. নুরুল হক এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্বে।
ববি হাজ্জাজ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রীর দায়িত্ব।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক সমন্বয় ও কাজের গতি বাড়ানোই মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :