• ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

ভিসা জালিয়াতি নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:১৮ পিএম
ভিসা জালিয়াতি নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা ও চাকরির নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ভুয়া এজেন্ট বা প্রতারকদের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে ভিসা-সংক্রান্ত সব তথ্য শুধুমাত্র সরকারি উৎস থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে তারা।

রোববার (২৮ জুন) ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানায়, সাম্প্রতিক সময়ে নিশ্চিত ভিসা কিংবা নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেক বাংলাদেশিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই এ ধরনের প্রলোভন থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসা পাওয়ার নিশ্চয়তা কিংবা চাকরি নিশ্চিত করার নামে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোর অনেকই ভুয়া। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমন প্রস্তাবে বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করা প্রয়োজন।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিসা-সংক্রান্ত প্রতারণার সন্দেহ হলে তা গোপনীয়ভাবে ব্রিটিশ কর্তৃপক্ষকে জানানোরও আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাঠানোর জন্য BangladeshVisaFraud@fcdo.gov.uk ইমেইল ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যের ভিসা আবেদন, নিয়মাবলি ও সর্বশেষ সরকারি নির্দেশনা সম্পর্কে জানতে আবেদনকারীদের কেবল সরকারি ওয়েবসাইট www.gov.uk ব্যবহার করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশন বলেছে, সঠিক তথ্যের ওপর নির্ভর করে আবেদন করলে প্রতারণার ঝুঁকি কমবে এবং ভিসা প্রক্রিয়াও নিরাপদ ও স্বচ্ছ থাকবে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!