• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলারের অনুদান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৪:৪৬ পিএম
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলারের অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গা শিবিরগুলোতে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নারী, শিশু, প্রতিবন্ধীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সেবা চালিয়ে যেতে পারবে ইউএনএইচসিআর ও তাদের সহযোগী সংস্থাগুলো।

অনুদান ঘোষণার সময় জুলিয়ান হিল বলেন, অস্ট্রেলিয়া অঞ্চলের বড় মানবিক সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে এবং মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক প্রয়োজন পূরণে তাদের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের টেকসই সমাধান নির্ভর করছে মিয়ানমারে এমন পরিবেশ তৈরির ওপর, যেখানে তারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারবেন।

বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, বিশ্বের বিভিন্ন নতুন সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক মনোযোগ হারানোর ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা রোহিঙ্গাদের প্রতি বৈশ্বিক দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তিনি জোর দিয়ে বলেন, পূর্ণ নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখা প্রয়োজন।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়া বজায় রেখেছে। নতুন এই অর্থায়ন বিশেষ করে নারী, কন্যাশিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!