• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১১:৩৮ এএম
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালের এই আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানাতেই সশস্ত্র বাহিনী দিবসে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মূল পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন। পাশাপাশি তিনি তাঁদের ও উত্তরাধিকারীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন।


Side banner
Link copied!