ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদা খানম। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। ফরিদা খানম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন দায়িত্বে তিনি ঢাকা জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্বও পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমান জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
আপনার মতামত লিখুন :