বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল কবীর পল। এছাড়া একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক হয়েছেন আল মেহেদী তালুকদার এবং তথ্য ও গবেষণা সম্পাদক করা হয়েছে আমিনুর রহমান আমিনকে।
এছাড়া আইন, কৃষি, শ্রম, ক্রীড়া, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, আন্তর্জাতিক বিষয়কসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :